রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন দেবল রায়। বুধবার দিনই আনুষ্ঠানিক ভাবে ওই পদে নিয়োগ করা হল। এর পাশাপাশি, আরও তিনজনকে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এরা হলেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী এবং বর্ণালী মুখোপাধ্যায়। সংবিধানের ৩১৬(১) ধারা অনুযায়ী রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করার ক্ষমতা কেবল রাজ্যপালের। সেই বিধি মেনে এই নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা। ফলে কমিশনের শীর্ষপদে এই নিয়োগের ফলে কমিশনের কাজের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment