রাজ্যের পাঠানো আইএএস, আইপিএসদের তালিকা খারিজ, স্বরাষ্ট্র সচিব-সহ ২৫ আধিকারিককে প্রশিক্ষণে যেতে হবে দিল্লি

Spread the love

রোজদিন ডেস্ক : ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বরাষ্ট্র সচিব-সহ এই রাজ্যের ২৫ জন আইএএস, আইপিএস-কে প্রশিক্ষণেরর জন্য দিল্লি যেতে হবে। এই মর্মে নির্বাচন কমিশনের বার্তা রাজ্যকে জানানো হয়েছে। এর আগে কমিশনের পাঠানো তালিকা থেকে স্বরাষ্ট্র সচিব-সহ সতেরো আধিকারিকদের নাম বাদ দেওয়ার জন্য কমিশনকে
আর্জি জানায় রাজ্য। সঙ্গে বিকল্প তালিকাও দেওয়া হয়।
সূত্রের খবর, রাজ্যের এই আর্জি খারিজ করে দিয়েছে কমিশন। জানিয়ে দিয়েছে তাদের পাঠানো তালিকা অনুযায়ী আধিকারিকদের পাঠাতে হবে। ৫, ৬ ফেব্রুয়ারি তাঁদের দিল্লিতে প্রশিক্ষণের জন্য যেতে হবে।
এই নিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত তীব্র হল বলে অভিজ্ঞ মহল মনে করেন, তাঁরা যাবেন কিনা তাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*