রোজদিন ডেস্ক :
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ৪ ডিসেম্বর ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁর এই সফর বলে আজ বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে। এই সূত্রে প্রকাশ, আগামী ৪-৫ ডিসেম্বর ভ্লাদিমির পুতিন দিল্লি আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে স্বাগত জানাবেন, তাঁর সম্মানে ভোজ সভার আয়োজন করবেন বলেও জানা যায়।
২০২১ সালের পর ফের ভারত সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি। তাঁর এই সফর ঘিরে বিদেশ মন্ত্রক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মহলে এখন চূড়ান্ত তৎপরতা। এই সফরকালে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা, মত বিনিময় নিয়ে কথা হবে। বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে সরকারি সুত্রে র খবর।
মার্কিন রক্তচক্ষুর প্রভাবে ভারত রাশিয়া থেকে তেল-সহ পেট্রোপণ্য কেনা কমিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। রাশিয়ার রাষ্ট্র পতি র এই সফরে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছেন।
প্রধানমন্ত্রী ছাড়া এই সফরে পুতিনের সঙ্গে দেশের রাজনৈতিক নেতাদের কথা হতে পারে বলে জানা যায়।

Be the first to comment