দলে সংঘাত বাড়ছে রাঘব চাড্ডার!

Spread the love

রোজদিন ডেস্ক :
আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে দলের সংঘাত ক্রমেই বাড়ছে। সংসদে পঞ্জাব নিয়ে কথা বলতে তিনি ব্যর্থ বলে দলের বক্তব্যর আজ প্রতিবাদ করেন তিনি। সমাজ মাধ্যমে আজ রাঘব চাড্ডা বলেন, পঞ্জাব তাঁর কাছে শুধু একটি রাজনৈতিক বিষয় না, তাঁর বাড়ি, আত্মা, মাটি ও কর্তব্য।
নানকানা সাহিব করিডর, কৃষকদের ন্যুনতম সহায়ক মূল্য, পঞ্জাবে ভূগর্ভস্থ জল কমার সমস্যা, ভগত সিং-কে ভারতরত্ন দেওয়া ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি সংসদে তুলেছেন।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ভয় পাওয়া, সমঝোতা করা ইত্যাদি নিয়ে দলের অন্দরে অভিযোগ ওঠে। এই সবই জোর দিয়ে খারিজ করেছেন তিনি। কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের আনা অপসারণের প্রস্তাবে তিনি স্বাক্ষর করতে অস্বীকার করেন বলেও অভিযোগ ওঠে।
গত সপ্তাহে তাঁকে রাজ্যসভার সহ নেতা পদ থেকে সরিয়ে দেয় দল। যা নিয়ে রাঘব চাড্ডা একরাশ ক্ষোভ জানান।
আজ তিনি ফের বলেন, তাঁর বিরুদ্ধে জোট বেঁধে নানা অভিযোগ আনা হচ্ছে, জনমানসে বিভ্রান্তি ছড়াতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*