MeToo প্রচারে এবার ময়দানে রাহুল গান্ধী

Morena: Congress President Rahul Gandhi addresses Ekta Parishad's 'Janandolan', in Morena, Saturday, Oct 6, 2018. (PTI Photo) (PTI10_6_2018_000097B)
Spread the love
MeToo প্রচারে এবার রাহুল গান্ধী। যে ভাবে #MeToo-র জেরে দেশের বড় বড় ব্যক্তিত্ব কলঙ্কিত হয়েছেন, তাতে একটুও হতবাক নন তিনি। টুইট করে জানালেন, সময় এসেছে প্রত্যেক মানুষকে শিক্ষা দেওয়ার,কীভাবে মহিলাদের সম্মান করা হবে, সেই শিক্ষা আগে দেওয়া হোক, তারপর তারা নিজেদের কর্মজগতকে আলোকিত করবেন।
সম্প্রতি #MeToo –র প্রচারে বিপাকে পড়েছেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এম জে আকবর। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ  এনেছেন বেশ  কয়েকজন মহিলা। আকবর প্রসঙ্গ সামনে রেখেই রাহুল জানিয়েছেন, আকবরের পদত্যাগ দাবি করে প্রথম প্রতিবাদে নামে কংগ্রেস। যতদিন না নিজের পদ থেকে আকবর ইস্তফা দেবেন ততদিন বিক্ষোভ চলবে বলেও জানান রাহুল।
গত সপ্তাহেই আকবর ছাড়াও সিনে জগতের একাধিক ব্যক্তিত্বের উপর #MeToo-কোপ পড়ে। শুরু হয় নানা পাটেকর দিয়ে, পড়ে অলোকনাথ,সুভাষ ঘাই,কুইন পরিচালক বিকাশ ভালের নাম ওঠে। প্রতিদিনই হেনস্থার মুখে পড়া মহিলারা যে ব্যক্তিত্বদের নাম নিচ্ছেন, তার জন্য সাহসের প্রয়োজন বলে মনে করেন রাহুল। এভাবেই সামনে আসুক সমাজের মুখোশধারী বিকৃত মনস্করা বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*