আমাদের দায়িত্ব সত্য এবং ভ্রাতৃত্বের ভিতে এই দেশকে প্রতিষ্ঠিত করা; ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবস উদযাপন করে বার্তা রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশেষ বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সম্প্রীতির বার্তা দিয়ে এদিন রাহুল এক্স হ্যান্ডেলে লিখলেন, “এই স্বাধীনতার জন্য বহু দেশপ্রেমীকে আত্মত্যাগ করতে হয়েছে। আমাদের দায়িত্ব সত্য এবং ভ্রাতৃত্বের ভিতে এই দেশকে প্রতিষ্ঠিত করা। সবার হৃদয় যেন সম্মান এবং সম্প্রীতিতে পরিপূর্ণ থাকে, সেটাও আমাদের কর্তব্য।”

লালকেল্লায় সরকারি অনুষ্ঠানে না গিয়ে খাড়গে কংগ্রেসের সদর দপ্তরে এবং রাহুল গান্ধী ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। অবশ্য সোশাল মিডিয়াতে মুহূর্তগুলি শেয়ার করেছেন সকলের সাথে।মল্লিকার্জুন খাড়গে বলছেন, “আজকের দিনটা স্বাধীনতা, সুবিচার সাম্যের আদর্শ মনে রাখার দিন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*