আমেরিকার চাপে নতিস্বীকার প্রধানমন্ত্রীর : তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার চাপে নতি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কৃষকদের কঠোর পরিশ্রম বিক্রি করে দিয়েছেন বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন। চার মাস আটকে থাকার পর হঠাৎই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি গতকাল সন্ধ্যায় কি ভাবে সম্পাদিত হল প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রী প্রচন্ড চাপের মধ্যে ছিলেন বলে জানান।
আজ সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নে প্রধানমন্ত্রীকে নিশানা করে তোপ দাগেন তিনি। কি ধরনের চাপ? রাহুল গান্ধী বলেন, আমেরিকায় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলা, এপস্টাইন ফাইলে আরও অনেক কিছু সামনে আসবে।
গতকাল সংসদে প্রাক্তন সেনা প্রধান এম এন নারাভানের লেখা থেকে তাঁকে পড়তে দেওয়া হয় নি, তা “সাইড শো” বলে মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, উনি (প্রধানমন্ত্রী) এবং তিনি নিজেও তা জানেন।
মূল বিষয় হল “আমাদের প্রধানমন্ত্রী সমঝোতা করেছেন।” কে তা করেছেন, ও কিভাবে তা হল, দেশের মানুষকে তা নিয়ে ভাবতে হবে।
আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের কঠিন পরিশ্রম, তাঁদের ঘাম ও রক্ত বিক্রি হয়ে গেছে। প্রধানমন্ত্রী তা বিক্রি করেছেন, কারণ তিনি সমঝোতা করেছেন। উনি সারা দেশকেই বিক্রি করেছেন, সেই জন্যই ওঁরা তাঁকে বলতে দেননি। প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।
বিজেপি নেতা অনুরাগ ঠাকুর লোকসভার বিরোধী নেতার বক্তব্যর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কংগ্রেস ও বিরোধীরা কি দেশের স্বার্থের সঙ্গে আছেন!!
বিরোধীদের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আমেরিকা ভারতের ওপর শুল্ক আরোপ করায় বিরোধী পক্ষের অনেকে তা উদযাপন করেছিলেন! ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পরও বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন বলে তিনি পালটা তোপ দাগেন।
রাহুল গান্ধী, কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের মধ্যে এই ভারত বিরোধী মনোভাব পরিস্কার দেখা যায় মন্তব্য করে অনুরাগ ঠাকুর বলেন, ওঁরা সংসদও চলতে দেয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*