স্কুলে খুব দুষ্টু ছিলাম, বললেন রাহুল গান্ধী, অন্য মেজাজে পড়ুয়াদের মন জয় বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : স্কুলে খুব দুষ্টু ছিলাম, অন্যদের সঙ্গে নানা দুষ্টুমি করতাম বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ জানান। তামিলনাড়ুর গুদালুরে সেন্ট টমাস ইংলিশ হাই স্কুলের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অন্য মেজাজে পাওয়া গেল তাঁকে। আজ পড়ুয়াদের সঙ্গে মনের কথা ভাগ করে তাদের মন জয় করে নিলেন তিনি। রাহুল গান্ধী বলেন, পড়ুয়াদের কাছে তিনি জানতে চান, তাদের সব থেকে প্রিয় কে? সমস্বরে উত্তর এসেছে, অ্যালিস ম্যাম! কেন তাঁকেই সবার পছন্দ, এর উত্তরে শুনেছেন, কারণ অ্যালিস ম্যাম তাদের কথা শোনেন, তাদের ভালবাসেন, স্নেহ করেন।
ঠিক এর জন্যই তাঁর লড়াই বলে রাহুল গান্ধী জানান, এমন ভারতই তিনি চান, যেখানে সবাই অন্যদের কথা শুনবে, প্রত্যেকের ভাষা, সংস্কৃতি, ধর্ম কে সম্মান করবে, ভালবাসবে৷ নাম না করলেও বিজেপিই যে তাঁর নিশানা স্পষ্ট ইঙ্গিত মেলে।
একই সঙ্গে পড়ুয়াদের কাছের মানুষ, আবার দেশের কল্যাণকামী রাজনীতিবিদ রাহুল গান্ধী ধরা দিলেন সবার কাছে।

তিনি পড়ুয়া ও রাজনীতিবিদ উভয়কেই নম্র হতে বলেন। হালকাভাবে আরও জানান, পড়ুয়ারা কি হতে চায় তিনি জিজ্ঞেস করলে উত্তর এসেছে, কেউ চিকিৎসক, কেউ বিমানচালক ইত্যাদি হতে চায়, কিন্তু কেউই রাজনীতিবিদ হতে চায়নি। তাঁর কুড়ি বছরের রাজনৈতিক জীবনে তিনি মনে করেন, শিক্ষক, পড়ুয়া, রাজনীতিবিদ, সব থেকে মূল্যবান হল নম্রতা।
এই তথ্য প্রযুক্তির যুগে তিনি স্কুলগুলিকে জ্ঞানী নাগরিক তৈরির ওপর গুরুত্ব দেন।
ভোটমুখি তামিলনাড়ুতে রাহুল গান্ধীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।
আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ু যাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*