রাজ্যে বৃষ্টির পুর্বাভাস

Spread the love

রোজদিন ডেস্ক : চৈত্র মাস না পড়তেই রাজ্যে বৃষ্টির পুর্বাভাস দিলো আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টি র সম্ভাবনা। আজ থেকেই উত্তর বঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আশঙ্কা আছে বজ্রপাতেরও। এই ছাড়া ৩০/৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী সপ্তাহে শুক্রবার অবধিই এই আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গে ও কলকাতা-সহ রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। আজও হাওয়া থাকায় গরম একটু কম। আকাশও মেঘলা। কয়েকদিন আগে আচমকা গরমে অস্বস্তি দেখা দিয়েছিল। এখন আবহাওয়া মনোরম থাকায় স্বস্তি সবারই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*