রোজদিন ডেস্ক : Rape In Jhargram :
আদিবাসী কিশোরী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে আজ উত্তাল হোল ঝাড়্গ্রামের বেলপাহাড়ি। অভিযুক্তের ফাঁসির দাবিতে বাঁকুড়া ঝাড়্গ্রাম রাজ্য সড়ক দীর্ঘ ক্ষণ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতার ভিড়ও বাড়ে। রাস্তায় টায়ার জ্বালানো হোল টায়ার। হাতে পোস্টার, ব্যানার নিয়ে তাঁরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত টোটোচালক। তাকে গ্রেফতার করা হয়েছে। এতেও স্থানীয় মানুষের ক্ষোভ কমেনি।

Be the first to comment