রোজদিন ডেস্ক :
অভয়া কান্ডে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন তৃণমূল নেতাকে তদন্তের আওতায় আনার দাবি করলেন নির্যাতিতার পরিবার। সিবিআই কিভাবে তাঁদের তদন্তের আওতার বাইরে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আজ আদালতে নির্যাতিতার আইনজীবী পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি ও সোমনাথ দে-কে তদন্তের আওতায় আনার দাবি করেন।
নির্যাতিতার বাবার অভিযোগ, সিবিআই তাঁদের ভয় দেখাতো। এমনকি তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এমনকি সিবিআই-এর আইনজীবী নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়ে বলেছেন কিছু হবে না।
নিহত চিকিৎসকের মা বিধায়ক রত্না দেবনাথ অভিযোগ করেন, ওইদিন যাঁরা অপরাধ স্থলে ছিলেন, তাঁরা সবাই অপরাধী।
তাঁদের কন্যাকে নিয়ে কোন সিনেমা করা যাবে না বলেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন।

Be the first to comment