- বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সুনীল বনসলের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করে বিজেপি সদর দপ্তর ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বৃহত্তর কলকাতা কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। যাঁরা বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, তাঁরা জানেন যে কোনও বিল্ডিং প্ল্যানে এক-তৃতীয়াংশ সবুজ রাখতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয় না। ইকো ক্লাব তৈরি করলে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষে দেওয়া হবে।
- সাংবাদিক বৈঠকে পদত্যাগের ঘোষণা। ফিরহাদ বলেন, চেয়ারের অসম্মান করতে পারি না। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এ ভাবে হয় না।
- দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা সুরুচি সংঘে আছড়ে পড়ল জনরোষ। তালা ভেঙে ভাঙচুর উত্তেজিত জনতার।
- তৃণমূল পরিচালিত সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। জামা ধরে টানাটানি করা হলো, উঠল চোর স্লোগানও। পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
- তোলাবাজি, আগ্নেয়াস্ত্র, মারধর-সহ একাধিক অভিযোগে মহিষাদল বিধানসভার হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল সভাপতি অশোক মাইতিকে আটক করলো সুতাহাটা থানার পুলিশ।
- পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পটাশপুরের প্রাক্তন বিধায়ক।
- মেখলিগঞ্জ পুরসভা হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ ৬ জন কাউন্সিলার কংগ্রেসে যোগদান করলেন।
- শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে বহুতলে শুক্রবার সকালে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুইটি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই।
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে মারা গেলেন এক যুবকও। মৃতদের নাম চম্পা দাস (৫০) ও ভোলা ঘোষ (৪০)। নদিয়ার চাপড়া থানার শোনপুকুর দাসপাড়া এলাকার ঘটনা।

Be the first to comment