রোজদিন ডেস্ক :
তাঁকে পলাতক ঘোষণা করেছিল এনআইএ। এই নিয়ে সীমান্ত সহ সর্বত্র চুড়ান্ত সতর্কতা জারি করে তারা। আজ রাতে গড়িয়ার কাছে কামালগাজিতে তৃণমূলের এই দাপুটে প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে এনআইএ। নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়ায় বোমা বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ভাঙড়ের আইএস এফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর অভিযোগে এনআইএ এই ঘটনার তদন্তভার নিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেই জানা যায়, প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এই বিস্ফোরণে জড়িত। গতকাল তাঁর খোঁজে দিনভর অভিযান চালিয়েও ব্যর্থ হয় এনআইএ। তবে তাঁর গতিবিধির ওপর সমানেই নজর রাখছিলেন তাঁরা। আজ রাতে তাঁকে ধরতে সমর্থ হন এনআইএ আধিকারিকরা। তাঁকে নিউ টাউনে এনআইএ কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।
সন্দেহ, সুযোগ পেলে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন শওগত মোল্লা।

Be the first to comment