রোজদিন ডেস্ক : ফের নিজের গড়া রেকর্ড ভাঙল শীত। কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, এটাই চলতি মরশুমে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ মরশুমের শীতলতম দিন। স্বাভাবিকভাবে শহরবাসী শীতে কাবু। সকালে ছিল ঘন কুয়াশা। বেলা বাড়তে তা কিছুটা কেটেছে। মৌসম ভবন বলছে, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার তাপমাত্রা। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন টানা শীতে কাবু কলকাতাবাসী। তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশপাশে। জেলা গুলির অবস্থা আরও খারাপ। মুর্শিদাবাদে সোমবার নেমেছিল আটে। পুরুলিয়া, বাঁকুড়া, সবই এখন দশের নিচে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশেই রয়েছে গত কয়েকদিন ধরে। আপাতত দক্ষিণের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশার দাপট চলবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে। ফলে আপাতত শীতের।হাত থেকে মুক্তি নেই রাজ্যবাসীর।

Be the first to comment