ইন্দোরে দূষিত জল পান করে মৃতর সংখ্যা বেড়ে ৮

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে মৃতর সংখ্যা আজ বেড়ে হল আট। এখনও অসুস্থ অনেকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মোহন যাদব শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেন। দুজন পুর আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, জন স্বাস্থ্য কারিগরি বিভাগের এক আধিকারিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গী হাসপাতালে অসুস্থদের দেখতে যান।
কংগ্রেস সরকার ও পুর দফতর-এর ভূমিকায় অসন্তুষ্ট, সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে তাঁরা আইনি পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
কিভাবে জল দূষিত হোল তা নিয়ে তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*