নতুন বছরে বাড়তে পারে এলপিজির দাম, আশঙ্কায় মধ্যবিত্ত

Spread the love

রোজদিন ডেস্ক : রাত পোহালেই নতুন বছর। নতুন বছরের শুরুতেই গৃহস্থের রান্নাঘরে আগুন লাগার আশঙ্কা। বাড়তে পারে এলপিজির দাম। ফল ভুগতে হবে আমজনতাকেই। এখনও পর্যন্ত যা খবর, তাতে গ্যাসের ওপর থেকে ভরতুকি পুরোপুরি তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এলপিজির জন্য ভারতের কাছে ক্রমশ সৌদি আরবের মতো পশ্চিম এশিয়ার দেশগুলির বিকল্প হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন বছর থেকে দেশের এলপিজি আমদানির বড় অংশ আসবে মার্কিন মুলুক থেকে। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে দূরত্বের কারণে বাড়বে আমদানি খরচ। আর বলাই বাহুল্য এর দায় এসে পড়বে আম জনতার ঘাড়েই। সে ক্ষেত্রে ভরতুকি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। ভরতুকি পুরোপুরি তুলে দেওয়া হবে নাকি কিছু বিশেষ ক্ষেত্রে বহাল রেখে বাকি সব জায়গায় তুলে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে মোটের দাম যে বাড়তে চলেছে তা মোটামুটিভাবে নিশ্চিত। দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মিলিতভাবে আমেরিকা থেকে বছরে প্রায় ২২ লক্ষ টন এলপিজি আমদানি করতে পারে। নতুন বছর পড়তেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফলে এই সংক্রান্ত খরচের নয়া মাপকাঠি নির্ধারিত করতে হবে। আর সেখানেই তৈরি হচ্ছে দাম বাড়ার আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*