নবদ্বীপে রহস্যময় লাল ট্রলিব্যাগ ঘিরে তীব্র চাঞ্চল্য

Spread the love

নিজস্ব প্রতিবেদক, নদিয়া:

নবদ্বীপে রহস্যময় এক লাল ট্রলি ব্যাগ ঘিরে ছড়ালো বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ পৌঁছে যায় এবং উদ্ধার করে নিয়ে যায় লাল ট্রলি ব্যাগটি জানাযায়,নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার রহস্যময় লাল ট্রলিব্যাগ,যা ঘিরে তৈরী হয় ব্যাপক চাঞ্চল্য। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের একটি পুকুর পাড়ে পরে থাকতে দেখা যায় একটি লাল রঙের ট্রলি ব্যাগ।এই‌ ঘটনায় আতঙ্ক ছড়ায় নবদ্বীপ ধাম স্টেশন চত্বরে। তরিঘরি ঐ এলাকার বাসিন্দারা খবর দেন নবদ্বীপ থানায়।

খবর পেয়ে পুলিশ এসে সেই‌ ট্রলি ব্যাগ খুলতেই রহস্যের কিনারা করে । দেখা যায় লাল ট্রলির ভিতরে রয়েছে শুধুই কিছু জামা কাপড় । এরপরেই পুলিশ ট্রলিটি নবদ্বীপ থানায় নিয়ে যায়। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এই জামা কাপড় ভর্তি লাল রংয়ের ট্রলি ব্যাগটি স্টেডিয়াম সংলগ্ন পুকুর পাড়ে রেখে গিয়েছে তার কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশ এসে ট্রলি ব্যাগ উদ্ধার করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*