গুজরাটে পথ দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাটে আজ ভোরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে এক পরিবারের ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত ৬ জন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ওই রাজ্যের উনাভা গ্রামের কাছে উনঝা – মেহসানা জাতীয় সড়কে এক ডিভাইডারে তাঁদের গাড়ি উলটে যায়। পুলিশ সূত্রে প্রকাশ, রাজস্থানের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা ফিরছিলেন। সম্ভবত গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পথ চলতি মানুষজন দ্রুত তাঁদের উদ্ধারে হাত লাগান, পুলিশে খবর দেন। চালক-সহ গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি করে এই দুর্ঘটনা হল, পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*