সিকিমে ধসে বিপর্যয়, আটকে বহু পর্যটক

Spread the love

রোজদিন ডেস্ক :
একটানা বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমে। আজ সকালে এর জেরে লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বহু পর্যয়ক ওখানে আটকে পড়েছেন। সূত্রের খবর, চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায় তারুম সেতুর কাছে পুরো বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ।
সিকিম প্রশাসন পর্যটকদের লাচেনে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। তাঁদের দ্রুত উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ওখানে একটি সেতুর একাংশ ভাঙলেও বাকি অংশ ঠিক আছে। গত বছরই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় এই সেতু। ডিসেম্বরে তা পুনর্নির্মাণ করা হয়। ফের তার একাংশ ভেঙে পড়ায় বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*