ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় মর্মান্তিক ভাবে ১২ জন খনি শ্রমিক প্রাণ হারালেন। রবিবার নিপ্রোপেত্রোভস্ক-এ এই হামলার ঘটনায় ক্ষুব্ধ, রুষ্ট ইউক্রেন একে নিষ্ঠুর ও পরিকল্পিত বলে জানিয়েছে। ওই কর্মীরা কাজ শেষ করে ফেরার সময় তাঁদের বাসে এই হামলা হয়। যে সংস্থার কর্মীদের ওপর হামলা হয় তা ইউক্রেনের সব থেকে বড় জ্বালানি সংস্থা, যা মূলত বিদ্যুৎ উৎপাদন, কয়লা ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও বিদ্যুৎ বন্টনের কাজ করে।
দুদিন আগেই রাশিয়া জানিয়েছিল, মার্কিন রাষ্ট্রপতির অনুরোধে তারা ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রে আঘাত হানবে না৷ এই প্রেক্ষিতে ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে হামলা বন্ধ রাখার কথা জানায়।
রাশিয়ার টানা হামলায় ইউক্রেনের জ্বালানি পরিকাঠামো প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছে। দেশের রাষ্ট্রপতি জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া তাঁদের রেল ও অন্য ক্ষেত্রেও হামলা চালাচ্ছে।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নিপ্রোর এক বাড়িতে দুজন প্রাণ হারিয়েছেন। অপর এক হামলায় নয় জন আহত হন।
চলতি মাসে রাশিয়া – ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্ন হচ্ছে। আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ইউক্রেনকে চাপ দিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*