আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শুভাংশু শুক্লার; সংসদেও তাঁকে নিয়ে হতে পারে বিশেষ আলোচনা!

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-এর ১৮ দিনের মিশন শেষ করে রবিবারই দেশের মাটিতে পা রেখেছেন শুভাংশু শুক্লা। আর দেশের মাটিতে পা রেখেই বিরল সম্মান পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সংসদেও তাঁকে নিয়ে আলোচনার জন্য আনা হচ্ছে বিশেষ প্রস্তাব।

বিশেষ সূত্রের খবর, সোমবারই লোকসভায় শুভাংশু এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা হবে। লোকসভার তরফে একটি বিবৃতি দিয়ে সাংসদদের জানানো হয়েছে, সোমবার অধিবেশনের শুরুতেই ‘প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা এবং বিকশিত ভারতের জন্য মহাকাশ গবেষণায় অনস্বীকার্য অবদান শীর্ষক প্রস্তাবে আলোচনা হবে।

উল্লেখ্য, রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। গগনযানের জন্যও প্রস্তুতি নেবেন দ্রুত সেই বিষয়ে মোদীর সঙ্গে কথা হবে তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, গত এক বছরে লখনউয়ের শুভাংশু নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই মহাকাশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি। আগামী দিনে গগনযান মিশনেও শুভাংশুর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ভারত সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*