সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে জলে পড়লো লরি, নিখোঁজ ২

Spread the love

কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা । ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে পড়ে গেল লরি। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় লরির চালক ও খালাসী নিখোঁজ রয়েছে ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল লরিটি। অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে। সেইসময় রেলিং ভেঙে নিচে ঝিলের জলে পড়ে যায় লরিটি। চালক ও খালাসীর এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। স্থানীয়রা সাঁতরাগাছি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মী ও পুলিশ। তারপর থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। লরিটি উদ্ধারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন নিয়ে আসা হচ্ছে ৷

লরির ড্রাইভার ও চালকের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ৷ যদিও, এখনও পর্যন্ত তাদের দেহ উদ্ধার হয়নি। গাড়ির ভিতর থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। গাড়ির কাগজ ও গাড়ির নম্বর প্লেট দেখে গাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা বুঝতে ঘটনাস্থলের নিকটবর্তী সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

প্রসঙ্গত, সাঁতরাগাছি ব্রিজ মেরামতের জন্য ব্রিজের একাংশ অনেকদিন ধরে বন্ধ রাখা হয়েছিল ৷ বন্ধ ছিল যান চলাচল । ২০১৯ সালের ৮ থেকে ১১ ফেব্রুয়ারি বন্ধ রাখা হয়েছিল সাঁতরাগাছি ব্রিজ । বন্ধ রাখা হয়েছিল দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল । ছোট গাড়ি ও কিছু স্থানীয় রুটের বাস চলাচলের অনুমতি ছিল শুধু । ঘুরপথে আন্দুল রোড ও হাওড়া-আমতা রোড দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাস ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*