হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায়, গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শারিরীক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ সৌগত রায়। জানা গেছে রবিবার দুপুরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এ দিন সকালে বুকে ব্যথার পরে শ্বাসকষ্ট শুরু হয় দমদমের সাংসদের। ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। দাদা তথাগত রায় বেলা সাড়ে ৩টে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করান।

পরিবার সূত্রের খবর, শনিবার বিকেল থেকে ঘন ঘন শৌচাগারে যাচ্ছিলেন তিনি। পায়ে ব্যথাও করছিল তাঁর। রবিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, ডিমেনশিয়ায় ভুগছেন বর্ষীয়ান এই সাংসদ। আচ্ছন্ন ভাব রয়েছে, অসংলগ্ন কথাও বলছিলেন তিনি। এর পরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে একটি মন্দির উদ্বোধনে গিয়ে গাড়ি থেকে নেমে হেঁটে মন্দিরে যাওয়ার সময়ে মাথা ঘুরে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পেসমেকার বসাতে হয়। দু’মাসের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*