রোজদিন ডেস্ক : ক্যালেন্ডারে জুন মাস পড়ে গেলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। বেলা বাড়লেই গরম আর রোদের তেজে কাহিল অবস্থা। অসহ্য গরমে পুড়ছে দক্ষিণের একাধিক জেলা। এর মধ্যে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। চাঁদিফাটা রোদে স্কুলে যেতে গলদঘর্ম অবস্থা তাদের। অসুস্থ হচ্ছে অনেকেই। এই পরিস্থিতিতে স্কুলের সময়সূচি বদলের নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জেলার আবহাওয়ার পরিস্থিতি বিচার করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালের সময়সূচি নির্ধারণ ও তা চালু করতে পারবেন। আগামী অন্তত দু-সপ্তাহ প্রয়োজনে স্কুলগুলো সকালের দিকে পঠন-পাঠন চালাতে পারে। প্রাথমিক থেকে মাধ্যমিক, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হল। এই নির্দেশের ফলে কিছুটা স্বস্তি পেলেন পড়ুয়া থেকে অভিভাবকরাও।

Be the first to comment