মোথাবাড়ি কাণ্ডে ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল এনআইএ

Spread the love

রোজদিন ডেস্ক : মোথাবাড়ি কাণ্ডে ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ-র বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়। এসআইআর পর্ব চলাকালীন একদিন আচমকা উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের মোথাবাড়ি। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে তুলে বিডিও অফিসের ভিতর এসআইআরের কাজে যুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘন্টা আটক করে রাখা হয়। মহিলা বিচারক সহ অন্যান্য বিচারকদের হেনস্থার ঘটনায় তদন্ত শুরু করে এনআইএ। তদন্তকারীরা যে ১২ টি মামলার তদন্ত করছে, এদিন তার মধ্যে ৪ টি মামলার চার্জশিট আদালতে জমা পড়ে। চারটি চার্জশিটে মোফাক্কেরুল-সহ ২৯ জন অভিযুক্তের নাম রয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*