রোজদিন ডেস্ক : আজ সোমবার থেকে ফের ডায়মন্ড হারবার লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে মেগা স্বাস্থ্য শিবির সেবাশ্রয়। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ‘সেবাশ্রয় ২’-এর শিবির। এদিন মহেশতলা বিধানসভার নিউল্যান্ড মাঠ, চক চাঁন্দুল রথতলা ও সবুজ সংঘের মাঠে সেবাশ্রয় ২-এর উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহেশতলায় আরও ২৪টি সেবাশ্রয় শিবির তৈরি করা হয়েছে। সেবাশ্রয়ের প্রথম পর্বে বিপুল সংখ্যক মানুষ এর পরিষেবায় উপকৃত হয়েছিলেন। এরপরই সাংসদ সেবাশ্রয় শিবিরকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন। এই শিবিরগুলি থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান।

Be the first to comment