তিতলি ঝড়ে বিপর্যস্ত শালবনি গ্রাম; পড়ুন!

Spread the love

শালবনি ব্লকের সাতপাটি এবং শৌলা গ্রামের ওপর দিয়ে বীভৎস তিতলি ঝড় (টর্নেডো ) বয়ে গিয়েছে শুক্রবার। কয়েক মিনিটের ঝড়ে ভেঙে তছনছ হয়ে গিয়েছে পঞ্চাশটিরও বেশি বাড়ি। গাছ ভেঙেছে কয়েকশো। এছাড়াও, বিদ্যুৎের ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। 

দ্রুত বিপর্যস্ত এলাকায় পৌঁছন জেলাপরিষদ সদস্য নেপাল সিংহ , বিডিও সঞ্জয় মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি। ইতিমধ্যেই খোলা হয়েছে ত্রাণশিবির। আশেপাশের এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*