রোজদিন ডেস্ক: বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্য বাজেটের প্রশংসা য় মুখর হয়েছেন। বিজেপি সরকারের প্রথম বাজেট কে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি সর্বস্পর্শী ও সর্বব্যাপী বাজেট। তিনি এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কে অভিনন্দন জানান। বলেন, এই বাজেট রাজ্যের জীবনে গতি সঞ্চার করবে। মহিলা দের সুরক্ষিত, আত্মনির্ভর হতে সহায়তা করবে। সবে ক্ষমতায় আসা রাজ্য সরকার তাদের সাধ্যমত কাজ করেছে বলে শমীক ভট্টাচার্য জানান। নির্বাচনের আগে আনা তাঁদের সঙ্কল্প পত্রের সব ই রূপায়িত হচ্ছে বলে ইঙ্গিত দেন।

Be the first to comment