রোজদিন ডেস্ক : থাইল্যান্ডের একটি স্কুলে বুধবার বন্দুকবাজের তান্ডবে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশ হামলাকারীকে গুলি করেও গ্রেফতার করেছে। কিছু সূত্রের দাবি পুলিশের গুলিতে সে নিহত হয়েছে।
সূত্রের খবর, ফাতং প্রথান খিরিওয়াত স্কুলে বন্দুকবাজ প্রবেশ করে বেশ কয়েকবার গুলি ছুঁড়লে ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। তিন জন আহত হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে বহু মানুষের আগ্নেয়াস্ত্র আছে। এমনকি অল্পবয়সিদের হাতেও অনেক সময় বন্দুক দেখা যায়।

Be the first to comment