রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালত রাজ্যের সংশোধনাগারগুলি নিয়ে ক্ষোভ, উদ্বেগ ব্যক্ত করেছে। আদালত সূত্রে প্রকাশ, রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দির সংখ্যা উপছে পড়া নিয়ে বিস্মিত বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ। নতুন সংশোধনাগার তৈরি করতে কত খরচ, কত বন্দি রাখা যাবে ইত্যাদি নিয়ে এক মাসের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন তাঁরা।
এই সব নিয়ে বুধবার একগুচ্ছ নির্দেশও জারি করেন তাঁরা।
সংশোধনাগারে পর্যাপ্ত কর্মী আছে কিনা, শুন্যপদ থাকলে সেখানে নিয়োগ করা হয়েছে কিনা, চলতি বছরের জানুয়ারি অবধি কত জন বন্দির মৃত্যু হয়েছে, সব রাজ্যকে জানাতে বলা হয়েছে। বন্দিদের চিকিৎসার সুযোগ-সুবিধা,পরিকাঠামো ইত্যাদি নিয়েও জানতে চান তাঁরা।
আদালতের খরচ দেওয়া নিয়ে রাজ্যের অনীহা, ভূমিকাতেও ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment