শিবরাজ পাতিলকে শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী-সহ সব মহলের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সকালে লাতুরের বাসভবনে প্রয়াত হন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল।
তাঁর প্রয়াণে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এন সি পি নেতা শরদ পাওয়ার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রমুখ প্রয়াত শিবরাজ পাতিল কে গভীর শ্রদ্ধা জানান। তাঁর ব্যক্তিত্ব, মধুর ব্যবহার, অগাধ জ্ঞানের কথা বলেন। লোকসভা ও রাজ্যসভায় প্রয়াত শিবরাজ পাতিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংসদরা নীরবতা পালন করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ থাকাকালীন প্রয়াত শিবরাজ পাতিলের সঙ্গে নানা বিষয়ে তাঁর কথা হত সেই স্মৃতি রোমন্থন করেন মুখ্যমন্ত্রী।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ অধিবেশনে র শুরুতে প্রাক্তন অধ্যক্ষ শিবরাজ পাতিলের প্রয়াণের কথা বলেন।সংসদীয় রাজনীতি তে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
দলমত নির্বিশেষে দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*