৯ ডিসেম্বর হচ্ছে না, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন

Spread the love

রোজদিন ডেস্ক : চলতি এসআইআর পর্বে ৯ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা। একই সঙ্গে পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। বাড়ল এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন। বিপদ বুঝে পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশনের তরফে প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ৯ ডিসেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু এবার তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হল। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার দিন ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি, সেটা আপাতত পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হল। এন্যুমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই বিভিন্ন রকম জটিলতা ও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশনের কাজকর্ম। দেশজুড়ে অতিরিক্ত কাজের চাপে একাধিক বুথ লেভেল অফিসারের অসুস্থ হওয়া থেকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামতেও দেখা গিয়েছে বিএলওদের। এই অবস্থায় বাড়তি সময় নিয়ে কাজ শেষ করার লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তবে সেই খসড়া তালিকা প্রকাশের পরে অবস্থা ভয়াবহ হতে পারে বলে আগেই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি জানিয়েছিলেন রাজ্য সরকার মাঠে নেমে মানুষকে সাহায্য করবে। নথি পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেটাই নিশ্চিত করবে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*