রোজদিন ডেস্ক : রাজ্যে SIR ঘোষণার পর থেকে উদবেগ ও আতঙ্কে একের পর এক আত্মঘাতী হওয়ার ঘটনায় উদবিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরশু পানিহাটি, গতকাল কোচবিহারে আত্মহত্যার চেষ্টা ও আজ বীরভূমের ইলামবাজারে একজনের আত্মহত্যায় রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে।
এই সব ঘটনায় উদবিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সমাজ মাধ্যমে এই বিষয়ে কাউকে চূড়ান্ত পদক্ষেপ থেকে বিরত থাকার আবেদন জানান। প্রত্যেক নাগরিককে তাঁর বার্তা, বিশ্বাস হারাবেন না। রাজ্য সরকার তাঁদের পাশে আছে। রাজ্যে কোনভাবেই তাঁরা এনআরসি হতে দেবেন না, তা পিছনের দরজাই হোক, বা সামনের দরজা। শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের অধিকারের জন্য তাঁরা লড়াই করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। জোরের সঙ্গে বলেন, একজন বৈধ নাগরিককেও তাঁরা বহিরাগত তকমা দিতে দেবেন না। বিজেপি ও তার জোটসঙ্গীদের উদ্দেশ্যকে কোন ভাবে সফল হতে দেবেন না বলে হুশিয়ারি দেন।
প্রসঙ্গত আজ ও বীরভূমের ইলামবাজারে বর্ষীয়ান ক্ষীতিশ মজুমদার তাঁর মেয়ের বাড়ি আত্মঘাতী হন। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে এসআইআর আতঙ্কে তিনি এই চরম পথ নেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আকস্মিক এই আঘাতে গোটা পরিবার শোকে মুহ্যমান। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পরশু পানিহাটিতে প্রদীপ করের আত্মহত্যার রেশ না মিলতেই গতকাল কোচবিহারের দিনহাটায় খইরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যা র চেষ্টা করেন।তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ ফের বীরভূমের ঘটনায় বিজেপিকে তুলোধুনো করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, বিজেপি র ভয়, ঘৃণা ও বিভাজনের রাজনীতি র করুণ পরিণতি র সাক্ষী থাকছেন তাঁরা। রাজ্যে এসআইআর ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক বিয়োগান্ত ঘটনা হচ্ছে, যা অনায়াসে এড়ানো যেত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কি এর দায় নেবেন বলে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্র ও বিজেপি কে তীব্র আক্রমণ করে বলেন,যাদের তত্বাবধানে এই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তাদের কিছু বলার সাহস আছে?
ইলামবাজারের বর্ষীয়ান ক্ষীতিশ মজুমদার এর আত্মহত্যা কে তিনি মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে তোপ দাগেন। আমজনতা কে আশ্বাস দেন, এমন পদক্ষেপ না নিতে। সরকার তাদের পাশে আছে।

Be the first to comment