হাওড়া পুরসভার অস্থায়ী প্রশাসনিক দায়িত্ব বন্দনা পোখরিয়ালকে

Spread the love

রোজদিন ডেস্ক : হাওড়া পুরসভার অস্থায়ী প্রশাসনিক দায়িত্ব পেলেন পুর কমিশনার বন্দনা পোখরিয়াল।
অতি সম্প্রতি পুর প্রশাসকের পদে ইস্তফা দেন সুজয় চক্রবর্তী। গত চার বছরের বেশি সময় এই পদে ছিলেন তিনি। প্রশাসকমন্ডলীর অন্য সদস্যরাও সরে দাঁড়ানোর পর গঙ্গার ওপারের গুরুত্বপূর্ণ এই পুরসভা নিয়ে উদবেগ দেখা দেয় স্থানীয় মানুষ ও প্রশাসনেও। পরিস্থিতি সামাল দিতে আপাতত পুর কমিশনার বন্দনা পোখরিওয়ালের ওপরই আস্থা রাখল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে প্রকাশ, তাঁকে অস্থায়ী প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
বিরোধীরা এতে খুশি নয়। ২০১৫ সালের পর হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। নানা কারণ দেখিয়ে তা পিছিয়ে দেওয়ায় স্থানীয় মানুষের একাংশ ক্ষুব্ধ। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে বিভিন্ন সময় ক্ষোভ ব্যক্ত করেছে। যদিও সরকার এখনও তা মানেনি। বন্দনা পোখরিওয়াল এখন থেকে কার্যত প্রশাসকের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*