রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শেষ হতে চলেছে শনিবার। তার আগে ভোটার তথ্য যাচাইয়ের অগ্রগতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, রাজ্যের সর্বত্রই ভোটারদের শুনানি কার্যত শেষ হয়েছে। শুনানির জন্য ডাকা হয়েছিল মোট ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে। তার মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথিপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। সংগৃহীত তথ্যের প্রায় ৯৭ শতাংশ ইতিমধ্যেই কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হয়েছে। শুনানি ও যাচাইয়ের প্রক্রিয়া চলাকালীন এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল শুনানি পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত তথ্য সংকলন এবং পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে বলে জানিয়েছে কমিশন।

Be the first to comment