বারানসির হোটেলে ভাই-বোনের দেহ উদ্ধারে চাঞ্চল্য, অনুমান আত্মঘাতী

Spread the love

রোজদিন ডেস্ক : বারানসির এক হোটেলের বন্ধ ঘরে ভাই-বোনের দেহ উদ্ধারে চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তাঁরা হায়দ্রাবাদ থেকে এসেছিলেন। দুজনের মুখ দিয়ে রক্ত দেখা যায়। ঘরে অনেক ওষুধের ফাইল পাওয়া গেছে। মিলেছে নগদ ৬ লক্ষ ৬০ হাজার টাকা, পাসপোর্ট, আধার কার্ড, ল্যাপটপ ইত্যাদি।
সূত্রের খবর, দুই ভাই বোন গৌড় গুনলাপল্লি (৪৬) ও ধনলক্ষ্মী গুনলাপল্লি (৩৮) তিনদিন আগে বারানসি আসেন। মন্দির ইত্যাদি ঘুরে দেখেন। গতকাল তাঁদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বারবার ফোন করে তাঁদের কোন সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁরা আত্মঘাতী হয়েছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*