ফারুক আবদুল্লার ওপর হামলা : সিট গঠন করলো রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ওপর হামলা নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করলো রাজ্য সরকার। জম্মু কাশ্মীরের আই জি পি ভীম সেন টুটি এই কথা জানান। জম্মু সামবা কাঠুয়া বিভাগের ডিআইজি-র নেতৃত্বে সাত জন পদস্থ পুলিশ আধিকারিক এর তদন্ত করবেন। গত ১১ মার্চ একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় বর্ষীয়ান এই নেতাকে নিশানা করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অল্পের জন্য তিনি রক্ষা পান। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সহ অনেকে তাঁর সঙ্গে ছিলেন। ন্নিরাপত্তারক্ষীরা দ্রুত ৬৩ বছর বয়েসী কমল সিং-কে ধরে ফেলেন। সুত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গত কুড়ি বছর ধরে ফারুক আবদুল্লাকে তিনি মারার চেষ্টা করছেন। পারেন নি। কেন তাঁর এই চেষ্টা বা এর নেপথ্যে আদৌ কোন কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*