রোজদিন ডেস্ক : কর্ণাটকের বিজয়পুরায় আজ দুই আসন বিশিষ্ট একটি ছোট ব্যক্তিগত বিমান মাঙ্গালুরু গ্রামে মাঠে আছড়ে পড়ে, যদিও চালক সহ দুজন বিমানটি আছড়ে পড়ার আগে বেরোতে সক্ষম হন। তবে তাঁদের আঘাত লাগায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রশিক্ষণ বিমানটি কালাবুরাগি থেকে বেলাগাভি যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। বিমানটি আছড়ে পড়ে তিন টুকরো হয়ে গেছে বলে জানা যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কি ভাবে এই দুর্ঘটনা হল খতিয়ে দেখা হচ্ছে বলে প্রকাশ।

Be the first to comment