গ্রেফতার সোনম ওয়াংচুক

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে  বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনায় ওখানে ফের উত্তেজনা দেখা দিয়েছে।  সরকারি সুত্রে প্রকাশ, আজ দুপুরে লাদাখের ডিজিপি এস ভি সিং জামওয়ালের নেতৃত্বে এক পুলিশ বাহিনী পাহাড়ের এই জনপ্রিয় সমাজসেবীকে গ্রেফতার করে। আজ তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। তার আগেই পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

লাদাখকে রাজ্যের মর্যাদার দাবি, ষষ্ঠ তফসিল এর আওতায় আনার দাবিতে দীর্ঘ দিন ধরেই দাবি জানাচ্ছেন ওয়াংচুক। অনশন আন্দোলন ও করেছেন। তাঁর অনশন চলাকালীনই পরশু আচমকা অগ্নিগর্ভ হয়ে ওঠে লাদাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে চার জন প্রাণ হারান। এই সব গোলমালের নেপথ্যে ওয়াংচুক আছেন বলে প্রথম থেকেই নিশানা করে প্রাশাসন ও পুলিশ। আজ তাঁকে গ্রেফতার করা হয়।

গতকালই ওয়াংচুকের আশঙ্কা ছিল, তাঁকে গ্রেফতার করে কারাবন্দি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। আজ সেই আশঙ্কা সত্যি হল।

কেন্দ্রীয় সরকার সুত্রে প্রকাশ, লাদাখ-কে ষষ্ঠ তফসিল এর আওতায় আনা ইত্যাদি নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও হয়েছে।এই সবই সোনম ওয়াংচুক জানেন। আগামী ৬ অক্টোবর ফের এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। তার আগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর লাদাখের নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল। তা জানা সত্বেও সোনম ওয়াংচুক অনশন করছিলেন। আরব বসন্ত, নেপালের জেন জি-র ধাঁচে আন্দোলনের প্ররোচনা দিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করেছেন। এই সব অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হল বলে রাজনৈতিক মহল মনে করেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*