- আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এর জন্মদিনে নতুন দিল্লির ইন্দিরা ভবনে মনমোহন সিং রিসার্চ সেন্টার ও লাইব্রেরীর উদ্বোধন হয় ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে , সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রমূখ।
- ডক্টর মনমোহন সিং সহজ সরল সৎ এবং নিষ্ঠাবান জীবনের জন্য সবার শ্রদ্ধেয়। সমাজমাধ্যমে বলেন রাহুল গান্ধী। এই সেন্টার শুধু তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি তাই নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের প্রকৃত সেবা, দেশের প্রতি ভালোবাসা কি সেই সম্বন্ধে স্পষ্ট বার্তা।
- আজ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বিহারে। বিহারের মতিহরিতে একটি সমাবেশে বক্তৃতা দেন তিনি। বলেন বিহারে মহাজোট, মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা দেবে। ২৫ লাখ টাকা পর্যন্ত সমস্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। ভূমিহীন পরিবারের জন্য তিন থেকে পাঁচ ডেসিমেল জমি যার মালিকানা পরিবারের মহিলাদের দেয়া হবে
- জামালপুরে জনরোষ। তৃণমূলের নেতা শাজাহান এবং ফিরোজ। তাদের ভাই শেখ চাঁদকে বেধড়ক পেটালো সাধারণ মানুষ। তার কারণ তাদের বাহুবলী দাদাদের বিরুদ্ধে অভিযোগ অনেক। চাঁদকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুরে ঘটে এই ঘটনা।
- দীর্ঘদিন ধরে লালগোলা পদ্মা পাড়ের ভাঙ্গনের শিকার। ভয়ঙ্কর ভাঙ্গনের পাশাপাশি এবার ত্রাণের খাবারে কিলবিল করল পোকা। লালগোলার তারানগরে সরকারি তরকারিতে মিলল পোকা। এলাকায় চাঞ্চল্য বিক্ষোভ।
- এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন ত্রানেও কাটবানি খাচ্ছে তৃণমূল। নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যাপক দুর্নীতি করছে। নেতার ঘরে দুর্নীতির টাকা, আর ত্রাণের বেলায় মিলছে পোকা। তাই স্থানীয় মানুষ প্রশাসন অথবা নেতা দেখলে তাড়া করছে, বলেন অধীর বাবু।
- আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের ই জেড সি সি তে দুর্গাপুজোর উদ্বোধন করেন। তিনি কালীঘাটে মা কালীকে পূজোও দেন।
- অমিত শাহ সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে দুর্গা পূজার শুভকামনা ও অভিনন্দন জানান
- তিনি বলেন মায়ের কাছে প্রার্থনা করেছি এবং সংকল্প করেছি যে ২৬ এর পর বাংলা যেন বিজেপির নেতৃত্বে সোনার বাংলায় পরিণত হয়।
- তিনি বলেন মায়ের কাছে প্রার্থনা করেছি এবং সংকল্প করেছি যে ২৬ এর পর বাংলা যেন বিজেপির নেতৃত্বে সোনার বাংলায় পরিণত হয়।
- অমিত শাহ আরো বলেন কবি গুরুর কল্পনার বাংলা যেন আবার ফিরে আসে। আমরা সেই বাংলা তৈরি করব।
- অমিত শাহ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক বাংলাভাষা, ব্যাকরণ মহিলা সশক্তিকরন এর প্রতীক বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান। বাংলায় একদিনের অতি বর্ষায় দশ জনের বেশি মানুষের জীবন গেছে। অমিত শাহ তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।।
- স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন আমাদের নেতা নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্ন, বাংলা বিকশিত হলে তবেই সম্ভব হবে।
- লে তে উত্তেজনা কমাতে স্বরাষ্ট্র মন্ত্রক তৎপর হচ্ছে বিশেষ বৈঠক।
- নিউটাউনের হোটেলে অমিত শাহের সঙ্গে উচ্চপর্যায়ের দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ।

Be the first to comment