রোজদিন ডেস্ক: যতক্ষণ পর্যন্ত তরুণ নেতারা ( সি জে পি র) সংসদ ভবনে সাংসদ দের সঙ্গে দেখা করতে না পারবেন, বা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি না পাবেন, তাঁর অনশন চলবে। সোমবার বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক এই কথা জানান। এইদিন পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যেভাবে দমন পীড়ন চালিয়েছে এতে তিনি বিস্মিত, বেদনাহত। তাঁর আশা, সরকার শিক্ষামন্ত্রী র দায়বদ্ধতার ব্যাপার টি বুঝবে,
আজ হোক বা কাল, শান্তিপূর্ণ আন্দোলন কারীরা সংসদ ভবনে গিয়ে সাংসদ দের সামনে নিজেদের ক্ষোভ ব্যক্ত করতে পারবেন।
এইদিন সি জে পি র দুই তরুণ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দেখা করার পর নিজের স্বাক্ষরিত এক চিঠি তে সোনম ওয়াংচুক এই সব লিখেছেন। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো সমাজ মাধ্যমে তা প্রকাশ করেন।
এইদিন প্রতিবাদী রা যে ধৈর্য, সহ্যশক্তি দেখিয়েছে তা পরেও দেখাবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রী র দায়বদ্ধতা সহ একাধিক বিষয়ে সি জে পি র দুই নেতা জে পি নাড্ডা কে দাবিপত্র দিয়ে এসেছেন।
সমাজ মাধ্যমে সি জে পি র লক্ষ লক্ষ পোস্ট নিয়ে আমজনতা কে দিল্লি পুলিশ সতর্ক করেছে। পুলিশের দাবি, সি জে পি বিভ্রান্তি ছড়াচ্ছে।
অন্যদিকে দিল্লি উচ্চ আদালতের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়া এইদিন সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট চেয়েছেন। তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গল বেঞ্চে তাঁর স্ত্রীর আর্জি খারিজ হওয়ার পর সেই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
এই প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁর সব রিপোর্ট হলফনামা দিয়ে সফদরজং হাসপাতালকে পেশ করতে বলেন।

Be the first to comment