রাহুল গান্ধী কে কটাক্ষে বিঁধে সংসদ শুরুর আগে বক্তব্য প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: সংসদের অধিবেশনে শুরুর আগে বিরোধী নেতা রাহুল গান্ধীকে বিঁধে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশে বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণ নিয়ে সোমবার তিনি বলেন, এই মহাকাশ যান পাঠিয়ে যাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন, তাঁদের গড় বয়েস হোল ২৮, এর পর ই রাহুল গান্ধী কে বিঁধে তাঁর মন্তব্য, তিনি ৫৬ বছরের কোন যুব নেতার কথা বলছেন না।
দেশের তরুণ রা মহাকাশে এক নতুন উড়ান দিয়েছে বলে উচ্ছসিত প্রধানমন্ত্রী জানান।
রাহুল গান্ধী কে বিঁধে তাঁর কটাক্ষকে কংগ্রেস সাংসদ রঞ্জিত রাজন লজ্জাজনক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী কে নিশানা করে বলেন, রাহুল গান্ধী মোদিজির কাছে চাকরির কথা বলেন নি, বা ৫৬ বছরের তরুণের কথা ও বলেননি, তিনি দেশের ২০,২২,২৫,২৬, বছর বয়েসী দেশের কর্মহীন তরুণ দের কথা বলেন, যাঁরা সরকারি কাজ পান না, তাঁরা যখন জমি বিক্রি করে পরীক্ষার প্রস্তুতি নেন, তখন তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়!!
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বহুল প্রচারিত ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে কংগ্রেস কটাক্ষ করে, এখন প্রধানমন্ত্রী ৫৬ বছর বয়েসী রাহুল গান্ধী কে নানাভাবে কটাক্ষ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*