মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৫, হত্যা বলে দাবি শোকার্ত পরিবারের

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্যপ্রদেশের নরসিংপুরে এক পথ দুর্ঘটনায় পাঁচ যুবক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। রবিবার,সন্ধ্যায় পিকনিক থেকে ফেরার সময় একটি ডাম্পার ট্রাকের ধাক্কা তাঁদের প্রাণ কেড়ে নেয়।নিহত যুবকদের শোকার্ত পরিবারগুলির অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা না, তাঁদের হত্যা করা হয়েছে।
সূত্রের খবর, হাতিনালা জলপ্রপাত দেখে ফেরার সময় কয়েকজন যুবক জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে থানেন। সুয়াটালা থানার জবলপুর – ভোপাল সড়কে একটি ডাম্পার তাঁদের সজোরে ধাক্কা মেরে উধাও হয়।
নিহত রাজেন্দ্র প্যাটেলের (৩২) পরিবারের অভিযোগ, তিনি দীর্ঘ দিন ধরে বালি মাফিয়া দের বিরুদ্ধে সরব থাকায় এই ঘটনা।
জবলপুরের সমাজবাদী নেতা আশিস মিশ্রের অভিযোগ, রাজেন্দ্র প্যাটেল বহুদিন ধরে বালি মাফিয়া দের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। ওঁকে তাই হত্যা করা হয়েছে। এক সঙ্গে পাঁচটি তরতাজা প্রাণের এইভাবে অকালে চলে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা এর সঠিক তদন্তের দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*