রোজদিন ডেস্ক: গত বছর ও তাঁর ডাকা ২১ জুলাই এর সমাবেশ ছিল জন সমুদ্র। এবার বিড়লা তারামন্ডলের কাছে মমতা
পন্থী দের ২১ জুলাই এর মঞ্চ ভাঙার অভিযোগে সরগরম হোল রাতের কলকাতা। অভিযোগ, রাতে ৬০/৬৫ টি বাইকে এসে মঞ্চ ভাঙচুর করে। খবর পেয়ে রাতেই সেখানে যান মমতা ব্যানার্জি, দোলা সেন, কল্যাণ ব্যানার্জি প্রমুখ। এই ঘটনা য় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি র দিকে অভিযোগের আঙুল তোলেন।
বলেন, ৬০/৬৫ টি বাইকে এসে হামলা চলে। ছাত্র, যুবদের ওপরে আক্রমণ হয়।
মঞ্চ ভাঙা ছাড়া বিদ্যুত, মাইকের যোগাযোগ ও কেটে দেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জি বলেন, এই সব করে আদালতের নির্দেশ,ও অবমাননা করা হয়েছে। আদালত তাঁদের ওখানে সমাবেশ করতে বলে, পুলিশ কে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেয়, অথচ হামলাকারীরা সব ভাঙচুর করে চলে গেল!

Be the first to comment