রোজদিন ডেস্ক: রাজ্যে জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী সোমবার কলকাতা এলেন।।বিমানবন্দরে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যরা উষ্ণ অভ্যর্থনা জানান। প্রকাশ জোশী জিন্দাবাদ ধ্বনি তে সরগরম হয় সংশ্লিষ্ট অঞ্চল।
দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কলকাতা এলেন তিনি। মঙ্গলবার শহিদ মিনারে দলের ২১ জুলাই অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে দল কে আরও চাঙা করাই তাঁর লক্ষ্য।
অন্যদিকে এবারের ২১, জুলাই পালনে তৎপর প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট নেতারা শহিদ মিনারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চ্যাটার্জি, অমিতাভ চক্রবর্তী, অশোক ভট্টাচার্য প্রমুখ নেতারা প্রতিদিন ই শহিদ মিনারে গিয়ে ব্যবস্থা পনা তদারকি করছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সোমবার দাবি করেন, তাঁদের দলের চাপে রাজ্য সরকার ২১ জুলাই কমিশনের তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে।
উল্লেখ্য, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধান সভায় এই রিপোর্ট প্রকাশ করার পর রাজনৈতিক মহলে বিতর্ক জমে উঠেছে।

Be the first to comment