রোজদিন ডেস্ক: মানসিক ভাবে অসুস্থ এক কিশোরকে রিহ্যাবে নিয়ে যাওয়ার সময় পিটিয়ে মারার অভিযোগ উঠল সংশ্লিষ্ট কেন্দ্রর বিরুদ্ধে। কিশোরের পরিবারের অভিযোগে রিহ্যাব কেন্দ্রর চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় বাঁশদ্রোণীর মানসিক ভাবে অসুস্থ এক কিশোরকে রিহ্যাব কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মারধর করা হয়। রবিবার তাকে নিতে আসেন ওই কেন্দ্রের কর্মীরা। কিছুক্ষণ পর কিশোর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারকে জানানো হয়। সেখানে গিয়ে তাঁরা কিশোরের মৃত্যুর খবর পান। পরিবারের অভিযোগ, গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ রিহ্যাব কেন্দ্রের চারজনকে গ্রেফতার করেছে।

Be the first to comment