দশে দশ

Spread the love
  1. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব মেনে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন তিনি।
  2. নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন,  জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
  3. ২৬-এর ২১ জুলাই শহিদ স্মরণে তিন পক্ষের পৃথক অনুষ্ঠান। বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় শহিদ দিবস পালনের আয়োজন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কালীঘাট-তৃণমূল।
  4. তৃণমূলের বিদ্রোহী শিবির শহিদ দিবস পালন করবে ধর্মতলার মেয়ো রোডে। সেখানে যোগ দেবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূলের বিধায়ক, নেতা-কর্মীরা।
  5. শহিদ মিনারে হবে কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ।
  6. আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  7.  আদালতের নির্দেশে কালিয়াচকের ব্যস্তবহুল এলাকা হিসেবে পরিচিত চৌরঙ্গী মোড়ের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দু’ধারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালাল জেলা পুলিশ ও প্রশাসন।
  8. সিকিমের নামচি জেলার সামারদুংয়ে নির্মীয়মাণ সুড়ঙ্গে বড়সড় ধস নেমে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও আটকে রয়েছেন অনেক শ্রমিক। সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে।
  9. দিল্লি-পাঞ্জাব সীমানায় শম্ভু বর্ডার বন্ধ করে দিল সরকার। পাঞ্জাবের ‘কিষান মজদুর সংঘর্ষ কমিটি’র তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিল্লিতে তাঁরা একদিনের ‘মহাপঞ্চায়েত’ আয়োজন করবে।
  10. ইউক্রেনের ওডেসা  বন্দর ছেড়ে যাওয়ার পর জাহাজটির উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। ঘটনায় প্রাণ হারালেন ৪ ভারতীয় নাবিক।আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*