যোগাযোগ বাড়লে শিল্পও আসবে : মুখ্যমন্ত্রী (Chief Minister)

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে যোগাযোগ বাড়লে শিল্প ও আসবে বলে মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী আজ জানান। রাজ্যে মেট্রো সম্প্রসারণের আরও প্রস্তাব দেওয়া হয়েছে, দুর্গাপুর – আসানসোল, শিলিগুড়ি -জলপাইগুড়িতেও মেট্রো চালুর কথা তাঁদের মাথায় আছে। পরিবহণে গুরুত্ব দিলে রাজ্যের আয়ও বাড়বে। বিদ্যুৎচালিত, সিএনজি, পরিবহণে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
পরিবহণে দিল্লি যে বিপ্লব করেছে, তাঁরাও সেদিকে চেষ্টা করছেন বলে মুখ্যমন্ত্রী জানান।

কল্যাণীতে ২ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে, সেখানে গ্রিন ফিল্ড বিমানবন্দর হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি বলেন, কলকাতায় আর একটি বিমানবন্দর করার জন্য কেন্দ্র চিঠি দিলেও তিনি কোন আগ্রহ দেখাননি। ভাঙড়ে জমি নেওয়া যাবে না বলেও উনি জানিয়ে দিয়েছিলেন।
রাজ্যের প্রাকৃতিক সম্পদের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নদীপথে পরিবহণে জোর দেওয়া হচ্ছে। রো রো পরিষেবা, ওয়াটার মেট্রো চালু করা হচ্ছে।
আগের সরকারের আমলে সবই ছিল না, না, না, তাঁরা সবই ইয়েস ইয়েস ইয়েস করছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।

রাজ্যে ৮ লক্ষ কোটি টাকার ঋণের উল্লেখ করে আয় বৃদ্ধির চেষ্টা হচ্ছে বলে জানান৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*