আরো ১২

Spread the love
  1. মঙ্গলবার নজিরবিহীন একুশে জুলাইশের সাক্ষী শহর কলকাতা। আলাদা আলাদা জায়গায় তিন তিনটি মঞ্চে পালিত হচ্ছে শহিদ দিবস।
  2. শহিদ মিনার ময়দানে যুব কংগ্রেস, মেয়ো রোডে গান্ধির মূর্তির সামনে ঋতব্রতদের নব তৃণমূল ব্লক ও বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল পালন করছে শহিদ দিবস।
  3. সভার আগের রাতে কালীঘাট তৃণমূলের মঞ্চ ভাঙার অভিযোগ, খবর পেয়ে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়, রাতভর কর্মীদের সঙ্গে নিয়ে দিলেন পাহারা।
  4. মঞ্চ ভাঙচুর করে কালীঘাট তৃণমূলের সভা বানচাল করার অভিযোগ নিয়ে হাইকোর্টে তৃণমূল। সকালে শুরু শুনানি। পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত।
  5. দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করছে এনসিপিআইয়ের সাংসদরা
  6. সোমবারই সামনে এসেছে একুশে জুলাইয়ের ঘটনা তদন্ত নিযুক্ত কমিশনের রিপোর্ট। রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করবেন, জানালেন সেদিনের শহিদ বরানগরের বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়।
  7. নব তৃণমূল ব্লকের একুশের মঞ্চে আর কোন কোন নতুন মুখ, আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলের।
  8. সরকারি বাসের অভাব মেটাতে পদক্ষেপ রাজ্যের। ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  9. সিএনজি ও ইলেকট্রিক ভেহিকেলসের-র ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে নতুন সরকার। চার্জিং স্টেশন আরও বাড়ানো হবে। রাজ্যে শীঘ্রই নামছে আরও বেশ কিছু বিদ্যুৎচালিত বাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  10. আজ এনডিএ-র বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী, ডাক পেলেন না এনসিপিআই সাংসদরা।
  11. আজও রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা। একাধিক জেলায় জারি সতর্কতা।
  12. সিকিমের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ দুর্ঘটনা। মিথেন গ্যাস বিস্ফোরণের জেরে ধস। বন্ধ হয়ে যায় প্রবেশপথ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*