প্রশ্ন ফাঁস মহাপাপ, মুখ খুললেন প্রধানমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে তিনি মহাপাপ বলে জানিয়েছেন। আজ এন ডি এ সংসদীয় দলের ” মঙ্গল মিলন ” বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এই বক্তব্য র কথা জানান। বলেন,এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই সঙ্গে তিনি শিশুদের সঠিক পথ দেখানোর বার্তা দেন।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশব্যাপী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী আজ এনডিএ সংসদীয় বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী সেখানে আরও বলেন, ভুল পথে চলে যাওয়া সহজ। কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক বেশি কঠিন। তাদের সঠিক পথে ফেরানোর দায়িত্ব ও কর্তব্য তাঁদেরই।

পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু পরে আরও বলেন, প্রধানমন্ত্রী সব পক্ষকে এক যোগে ত্রুটিমুক্ত, নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়েছেন। যাতে ভবিষ্যতে আর প্রশ্নপত্র ফাঁস না হয়।

প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গতকাল উত্তাল হয়েছিল দিল্লি। যন্তর মন্তর, সংসদ ভবনের সামনে পুলিশের দমন পীড়নের শিকার হয়েছিলেন তরুণ তরুণীরা। অনেকে রক্তাক্ত ও হন। সারা দেশ জুড়ে এর প্রতিবাদ ওঠে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, সিপিএম নেতা এম এ বেবি, সমাজবাদী নেতা অখিলেশ যাদব প্রমুখ প্রতিবাদীদের দমনে কেন্দ্র ও দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন।

প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবী সোনম ওয়াংচুক এর প্রতিবাদে এখন ও অনশন করছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সারা দেশ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকালই দিল্লির উত্তাল পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী র সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। যদিও কি নিয়ে তাঁদের কথা হয় জানা যায়নি। গতকালের পর আজও দিল্লির পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*